Breaking News

তালা প্রেসক্লাবের উদ্যোগে ফলজ ও বনজ চারা বিতরণ

Spread the love

ফারুক সাগর: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সাতক্ষীরার তালা প্রেসক্লাবের আয়োজনে এবং বনবিভাগের সার্বিক সহযোগিতায় ফলজ ও বনজ চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।বুধবার (২৪জুন) ​তালা প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং স্থানীয় সাধারণ পথচারীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।নেতৃবৃন্দ বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী রেখে যেতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

চারা বিতরণে তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার ,অর্থ সম্পাদক এস এম মোতাহিরুল হক শাহিন, সমাজ কল্যাণ সম্পাদক আজমল হোসেন জুয়েল এছাড়াও প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই পরিবেশবান্ধব উদ্যোগকে সফল করে তোলেন।

চারা বিতরণ কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সভাপতি সেলিম হায়দার ও সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক,সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান,সহ-সভাপতি কাজী আরিফুল হক ভুলু,আছাদুজ্জামান রাজু ও খলিলুর রহমান লিথু, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু,সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও মোঃ খলিলুর রহমান,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন,সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ মোতাহিরুল হক শাহিন,দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবলু,উপ-প্রচার সম্পাদক আরিফ বিল্লাহ,সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাস, সমাজকল্যাণ সম্পাদক আজমল হোসেন জুয়েল, ক্রীড়া সম্পাদক কাজী লিয়াকত হোসেন,তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিয়াদ হোসেন,নির্বাহী সদস্য প্রণব ঘোষ বাবলু, রোকনুজ্জামান টিপু,কে এম শাহিনুর রহমান,নাহিদ ইসলাম,শিরিনা সুলতানা,জয়দেব চক্রবর্তী,আজিজুর রহমান ও মোঃ ইমরান হোসেন এবং সদস্য নূর ইসলাম,তপন চক্রবর্তী, সব্যসাচী মজুমদার বাপ্পী,সরদার মশিয়ার রহমান,আব্দুল্লাহ আল ফারুক (সাগর),মুকুল হোসেন,তাপস সরকার, এস. কে. রায়হান,সুমন রায় গণেশ,মীর ইমরান মাহমুদ হিল্লোল,তাজমুল ইসলাম,সৈয়দ মারুফ হোসেন,সন্তোষ ঘোষ,শেখ বিল্লাল হোসেন,মোঃ কামাল হোসেন,আব্দুল্লাহ আল-মামুন (সৈকত) ও রফিকুল ইসলাম নয়ন এবং সহযোগী সদস্য শামীম হোসেন,মোস্তাফিজুল রহমান মোখলেস,খায়রুল আলম,আবজাল হোসেন,সেলিম হোসেন ও শাহিনুর ইসলাম প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

তালায় সাংবাদিকের বাড়িতে হামলা

Spread the loveতালা প্রতিনিধি: তালায় দৈনিক বাংলা পত্রিকার তালা প্রতিনিধি ও তালা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com