
ফারুক সাগর : সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ত্রিশ মাইল এলাকায় শিল্প মন্ত্রণালয়ের অনুমোদিত সার গোডাউন (বাফার গুদাম) নির্মাণকাজ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। সোমবার (২৩ নভেম্বর) তিনি নির্মাণাধীন এই প্রকল্প এলাকা পরিদর্শন করেন।পরিদর্শনকালে সংসদ সদস্য নির্মাণকাজের সার্বিক অগ্রগতি ও ব্যবহৃত উপকরণের গুণগত মান পর্যবেক্ষণ করেন।এ সময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে এবং সঠিক মান বজায় রেখে কাজটি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। গোডাউনটি নির্মিত হলে অত্র অঞ্চলের কৃষকদের সার সংরক্ষণ ও সহজলভ্যতা নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার,বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, নগরঘাটা ইউনিয়নের ভারপ্রাপ্ত আমির প্রভাষক জাহিদ হোসেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
