
ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নে প্রকাশ নামে এক ব্যক্তি ভয়াবহ মাদক ব্যবসা করে রাতারাতি লাখপতি।
স্থানীয়দের দাবি,গত ২০২৪ সালের ৫ আগস্টের পর হঠাৎ করেই তিনি শূন্য থেকে লাখপতি হয়েছে।
যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে,এই মাদক ব্যবসায়ী প্রকাশ মোন্ডল (২৮) নগরঘাটা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড হরিংখলা গোলপোতা গ্রামের বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া উঠতি বয়সী শিক্ষার্থীদের মধ্যে মাদক ছড়িয়ে দিয়ে তাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। ফলে নগরঘাটা ইউনিয়নের যুব সম্প্রদায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে স্থানীয়দের দাবী।
স্থানীয়রা জানায়,প্রকাশ নিজেকে প্রভাবশালী মহলের লোক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে আইনের নাগালের বাইরে থেকে যাচ্ছে। ফলে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।
নগরঘাটা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শিব পদ জানান, প্রকাশ মাদক ব্যবসা করে বিপুল অর্থ উপার্জন করেছে। মাদক ব্যবসায়ী প্রকাশকে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণের জোর দাবি,দ্রুত সময়ের মধ্যে এই মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় পুরো এলাকার যুব সম্প্রদায় দিন দিন বিপথে চলে যাবে বলে আশঙ্কা করেন তারা।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
