জাতীয় বিজ্ঞান মেলায় জেলা শ্রেষ্ঠ বেগম খালেদা জিয়া কলেজ

Spread the love

কামরুল হাসান: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় প্রজেক্ট তৈরীতে জেলা পর্যায়ে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে কলারোয়ার বেগম খালেদা জিয়া কলেজের বিজ্ঞানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সাতক্ষীরায় মেলা শেষে বিচারকমন্ডলীদের রায়ে শ্রেষ্ঠ প্রজেক্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসাবে বেগম খালেদা জিয়া কলেজের নাম ঘোষণা ঘোষণা করলে শিক্ষক-শিক্ষার্থীরা যারপরনাই খুশি হন। এই প্রজেক্ট তৈরীতে অগ্রণী ভূমিকা পালন করেন কলেজের পদার্থবিজ্ঞান বিষয়ে শিক্ষক পশুপতি বিশ্বাস।

কলেজের পক্ষে এটি উপস্থাপন করেন মেধাবী শিক্ষার্থী অহনা সরদার। তাকে সহযোগিতা করেন শিক্ষার্থী মোবাশ্বীরা শাহরিন, মো. সোহেল রানা, মো. রাসেল হোসেন, মোঃ.জাহিদ হাসান।
এদিকে, বিজ্ঞান মেলায় জেলা শ্রেষ্ঠ হওয়ায় আগামীতে জাতীয় পর্যায়ে কলারোয়ার প্রতিনিধিত্ব করবে কলারোয়ার বেগম খালেদা জিয়া কলেজ। তাদেরএ সাফল্যে বিচারকমন্ডলীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা পাকাশ করেছেন কলেজের অধ্যক্ষসহ শিক্ষার্থীরা।

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে স্কাউট সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

Spread the loveকামরুল হাসান: স্কুল পর্যায়ের স্কাউট দলের সদস্যরা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com