
জহর হাসান সাগর: তালা উপজেলায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তালা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ঐতিহাসিক সীমান্ত পিলার এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— ভোলানাথ মন্ডল (৬০), পিতা-মৃত চতুর মন্ডল, গ্রাম-কলাগাছি, থানা-তালা, জেলা-সাতক্ষীরা; তুষার কান্তি সরদার (৩৫), পিতা-সুনীল সরদার, গ্রাম-লস্কর, থানা-পাইকগাছা, জেলা-খুলনা; সুশান্ত সরদার (৪৪), পিতা-বিমল কৃষ্ণ সরদার, গ্রাম-লস্কর, থানা-পাইকগাছা, জেলা-খুলনা এবং যাদব সরকার (৪২), পিতা-মৃত ধীরেন্দ্রনাথ সরকার, গ্রাম-সুন্দরমহল, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্থানীয়ভাবে অনুসন্ধান ও প্রাথমিক তদন্তে প্রতারণার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তারা একটি পেশাদার প্রতারক চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে পূর্বেও প্রতারণার অভিযোগ রয়েছে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে তালা থানা পুলিশ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
