Breaking News

দুর্গাপূজায় কলকাতায় কাটানো প্রসঙ্গে যা বললেন জয়া

Spread the love

ডেস্ক রিপোর্ট:ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ওপার বাংলাতেও বেশ জনপ্রিয়। দুই বাংলাতেই সমান দক্ষতায় অভিনয় করে যাচ্ছেন। ফলে দুই দেশেই তিনি সমানসংখ্যক ভক্ত-অনুরাগীর ভালোবাসা কুড়িয়েছেন। দেশে অসংখ্য সফল সিনেমায় অভিনয়ের পর, টালিউডেও তিনি একের পর এক ছবিতে দাপটের সঙ্গে কাজ করছেন। বলা যায়, এদেশ-ওদেশ করেই কাটে অভিনেত্রীর অধিকাংশ সময়। অনেক ক্ষেত্রে ঢাকার চেয়ে কলকাতাতেই বেশি সময় কাটান, ফলে এটা যে তার একরকম সেকেন্ড হোম হয়ে গেছে- এবার সরাসরি এমনটাই প্রকাশ করলেন জয়া।গত ৭ সেপ্টেম্বর ফের কলকাতায় উড়াল দিয়েছিলেন জয়া আহসান। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে, সেখানে এডভেন্ট এক্টর স্টুডিও প্রাইভেট লিমিটেড গ্লোবাল ইনফ্লুয়েঞ্জার এক্সিলেন্স অ্যাওয়ার্ড মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী। অনুষ্ঠানে গিয়ে আপ্লুত হয়ে জানালেন, এখানে যোগ দিয়ে তিনি খুবই খুশি। এরপরই দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানান, ভাগ করে নেন পূজার পরিকল্পনাও।জয়া বলেন, ‘পূজার সময় কলকাতা আমি খুব মিস করি। এমনিতেও কলকাতা এখন আমার সেকেন্ড হোম। তাই পূজার সময় আমি এখানেই কাটাতে বেশি ভালোবাসি। এবারেও এখানে থাকব আমি।’অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইনফ্লুয়েন্সারদের প্রশংসা করে জয়া বলেন, ‘কোনো ছবি মুক্তির পর সেটির জনপ্রিয়তা গড়ে তুলতে ইনফ্লুয়েন্সাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কনটেন্ট ক্রিয়েটররা যে ভিডিও তৈরি করেন, তা শেষ পর্যন্ত ছবিরই উপকারে আসে।’বলা দরকার, ‘ডিয়ার মা’, ‘পুতুল নাচের ইতিকথা’র মতো একের পর এক সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জয়া। আগামী বছর শুরু হতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অর্ধাঙ্গিনী ২’ এর কাজ। সব মিলিয়ে এই মুহূর্তে ভীষণ ব্যস্ত সময় পার করছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।

About dainiksatkhira24

Check Also

পূজার বিবাহিত পুরুষের প্রেমে পড়ার রেকর্ড নাই: নিশো

Spread the loveবিনোদন ডেস্ক: বড় পর্দায় আফরান নিশোর উত্থান যেন এখন তুঙ্গে। ‘সুড়ঙ্গ’ দিয়ে যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com