Breaking News

তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বসত ঘর ভাংচুর

Spread the love

তালা প্রতিনিধি :তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়ন কলিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে বসতঘর ভাংচুর, টেলিভিশন, নগতটাকা ও স্বর্ণ চুরির অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী ফতেমা বেগম তালা থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তরা হলেন, মুড়াকলিয়া গ্রামের মৃত ইমান আলী হকের পুত্র শুকুর আলী সরদার, তার পুত্র বাপ্পী সরদার, সালমান সরদার, স্ত্রী জাকিয়া বেগম ।

অভিযোগ সুত্রে জানা যায়, গত সোমবার (১০ আগষ্ট) রাত্র অনুমান ০৮.০০ ঘটিকার সময় তালা থানাধীন কলিয়া গ্রামস্থ আমার বসতবাড়ীতে প্রবেশ করিয়া সকল বিবাদীরা আমার বসতবাড়ি ভাংচুর করিয়া মাটিতে মিশায় দেয়। আমি ঘর ভাংচুর করিতেছো কেন জিজ্ঞাসা করিলে বিবাদীরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া আমাকে গলা ধাক্কা দিলে মাটিতে ফেলে দেয় এবং আমাদের খাটে উপর আমার পোতা রিজভী সরদার (০২) কে টেনে ধরিয়া গলায় ধারালো দা ধরিয়া তাকে হত্যার চেষ্টা করে। পরবর্তীতে সকল বিবাদীরা আমার বসতঘরের মধ্যে থাকা ২৪ ইঞ্চি টেলিভিশন, মূল্য অনুমান ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা, স্বর্নের বালা ১ জোড়া ওজন অনুমান ১ ভরি, মূল্য অনুমান ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, আমার বৌমার জমি কেনার জন্য রাখা নগদ ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকাসহ সর্বমোট-৭,১৫,০০০/- (সাত লক্ষ পনেরো হাজার) টাকা বিবাদীরা চুরি করিয়া নিয়া যায়।

 

তালা থানার তদন্তকারী কর্মকর্তা এসআই তুসার জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়েছিলাম, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com