শ্যামনগরের বজ্রপাতে কৃষকের মৃত্যু

Spread the love

শ্যামনগর প্রতিনিধি: জমিতে কাজ করার সময় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট এলাকায় বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম লুৎফর রহমান (৫৫)। বুধবার সকালে মিনিটের দিকে নিজের কৃষি জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।নিহত লুৎফর রহমান ধুমঘাট গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে আকাশ মেঘলা ছিল। লুৎফর রহমান প্রতিদিনের মতোই মাঠে কাজ করতে গিয়েছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বজ্রপাতের সময় কৃষক ও মাঠে কাজ করা মানুষদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা বারবার সতর্ক করে আসছেন।

About dainiksatkhira24

Check Also

শ্যামনগরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

Spread the loveনিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শুভঙ্কর মন্ডল শুভ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com