Breaking News

তালায় খাল খনন কার্যক্রম আরম্ভ;প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন

Spread the love
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে ঘোষিত গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও পানি ব্যবস্থাপনা পরিকল্পনার অংশ হিসেবে উপজেলার জালালপুর ইউনিয়নে খাল খনন কার্যক্রম আরম্ভ হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র রাজস্ব বাজেটের আওতায় সেচ ও নিষ্কাশন কাঠামো মেরামত ও সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে জেঠুয়া কানাইদিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির জেঠুয়া ঘের খাল (১ হাজার ৩৮০ মিটার) ও দুধের খাল (৭৪০ মিটার) খনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
বুধবার (১৩মে) এলজিইডির নির্বাহী প্রকৌশলী এএসএম তারিকুল হাসান খান আনুষ্ঠানিকভাবে এ খনন কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার,জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু,এলজিইডি অফিসের সার্ভেয়ার মো. সালাম হোসেন,কমিউনিটি অর্গানাইজার সুমন কুমার নাগ,সমিতির সভাপতি, এলসিএস কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান,খাল পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার জানান, পর্যায়ক্রমে তালা উপজেলার প্রতিটি ইউনিয়নে খাল খননের কাজ সম্প্রসারণ করা হবে।
নির্বাহী প্রকৌশলী এএসএম তারিকুল হাসান খান জানান,একসময় দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রাণশক্তি ছিল খাল। বর্তমানে খাল খননের মাধ্যমে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উন্নয়ন এবং স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

About dainiksatkhira24

Check Also

তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত

Spread the loveতালা প্রতিনিধি :সাতক্ষীরার তালা উপজেলায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর চলমান কার্যক্রম অবহিতকরণ ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com