Breaking News

তালার আব্দুর রাজ্জাক হলেন জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান

Spread the love

ফারুক সাগর : সাতক্ষীরার তালা উপজেলার জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন আব্দুর রাজ্জাক। গত ১০ জানুয়ারি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৫ উপলক্ষে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তিনি মনোনীত হন।আব্দুর রাজ্জাক উপজেলার খলিষখালী এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি কাশিয়াডাঙার দাখিল মাদ্রাসার সুপার হিসাবে কর্মরত আছেন।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫-এ আমাকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত করায় আমি গভীরভাবে সম্মানিত ও অনুপ্রাণিত। এই স্বীকৃতি একক কোনো অর্জন নয়, এটি আমার প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও সকল শুভানুধ্যায়ের সম্মিলিত প্রয়াসের ফল।

তিনি আরও বলেন, এই সম্মান তাঁকে শিক্ষা মানন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে আরও দায়িত্বশীল ও নিবেদিত হয়ে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

তিনি বিশেষ ভাবে উপজেলা নির্বাহী অফিসার , সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজারসহ নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও ব্যক্তিবর্গের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com