জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ গ্রহণ

Spread the love

নিজস্ব প্রতিনিধি : জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।সারা বাংলাদেশ ব্যাপী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সাতক্ষীরা প্রান্তে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে লাখো কন্ঠে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শনিবার (২৬ জুলাই) সকালে জেলা শিল্প কলা একাডেমী মিলনায়তনে সাতক্ষীরা জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ। জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রোকনূজ্জামান সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা উপ পরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুস সোবহান মুকুল, শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহবায়ক মো. আরাফাত হোসেন,মুখপাত্র মোহিনী তাবাচ্ছুম,সাবেক সাধারণ সম্পাদক সোহাইল মাহাদীন প্রমুখ।এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসের রেজিস্ট্রেশন অফিসার প্রবীর রায়, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম, শহর সমাজ সেবা কর্মকর্তা মো. মশিদুল হক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

 

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com