Breaking News

তালায় স্কুল ছাত্র অয়নকে অপহরনের চেষ্টা

Spread the love

জহর হাসান সাগর : তালার ঘোষনগর গ্রামে অষ্টম শ্রেণির স্কুল ছাত্র অয়ন আইচ (১৩) পাচারকারীরা অজ্ঞান করে অপহরন করে নিয়ে যায়। রাতে ভোমরা বন্দর থেকে একটি ট্রাক চালকের সহয়তায় পরিবার ফিরে পেয়েছেন তাদের সন্তানকে । অয়নের নিখোঁজ হওয়া থেকে সীমান্তে পৌঁছানো পর্যন্ত পুরো ঘটনা ঘিরে রয়েছে নানা রহস্য।

অয়ন আইচ কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ঘোষনগর গ্রামে। বাবা সুপ্রভাত আইচ ও মা চন্দ্রা আইচের একমাত্র ছেলে অয়ন।

অয়নের পিতা সুপ্রভাত আইচ জানান, গত মঙ্গলবার(১৮ ই নভেম্বর) বিকাল ৪ টায় তার পুত্র বাই সাইকেল নিয়ে বাড়ি পাশে ঘুরতে যায়। সময়মত বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুজির এক পর্যায়ে তার বাই সাইকেল টি পরিত্যাক্ত অবস্থায় পাওয়া গেলেও তাকে খুজে পাওয়া যাচ্ছিল না। উদ্বিগ্ন পরিবারসহ স্থানীয়রা আশপাশে খোঁজাখুঁজি করেও তাকে না পাওয়ায় তালা থানায় একটি সাধারণ ডায়রি করে । যার নং-৮৪৬, তারিখ-১৮/১১/২০২৫।

অয়ন আইচের পিতা আরও জানান, তার পুত্রকে উদ্ধার করার পর জানতে পারেন তার পুত্র অয়ন বাই সাইকেল নিয়ে রাস্তায় আসার পর একজন মাক্স পরা অচেনা ব্যক্তি তার গা ঘেষে চলে যায়। এর পর আর সে কিছু বলতে পারে না। পরে রাত সাড়ে আটটার দিকে তার পুত্র অয়নকে ভোমরা সীমান্তের ৪ নম্বর গেট এলাকায় এক ট্রাকচালকের ফোন দিয়ে তার বাবার সঙ্গে যোগাযোগ করে। এসময় তার পিতা ট্রাক চালকের হেফাজাতে রাখার জন্য বলে। এরপর পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। স্থানীয়দের ধারণা, অয়নকে অচেতন করে সীমান্তে নিয়ে পাচারের চেষ্টা করা হয়েছিল।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনউদ্দিন জানান, তালা থানায় অয়ন আইচের পিতা সুপ্রভাত আইচ গত ১৮ নভেম্বর বিকালে ৮৪৬ নং একটি নিখোঁজ সাধারণ ডায়েরি করেন। এবং ১৯ শে নভেম্বর তিনি পুত্রকে পাওয়া গেছে মর্মে ৮৭৯ নং জিডি মূলে নিখোঁজ জিডিটি প্রত্যাহার করেন।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com