তিন হাজার চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি আজ

Spread the love

অনলাইন ডেস্ক:
৪৮তম বিশেষ বিসিএসের সব প্রস্তুতি শেষ। আজ বৃহস্পতিবার (২৯ মে) এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। এতে তিন হাজার শূন্যপদে চিকিৎসক নিয়োগ করা হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র এ তথ্য জানিয়েছে।

পিএসসির পরীক্ষা (ক্যাডার) শাখার একজন কর্মকর্তা জানান, সব প্রস্তুতি শেষ করা হয়েছে। আজকেই বিজ্ঞপ্তি হবে বলে জেনেছি। চেয়ারম্যান নির্দেশনা দিলেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

পদসংখ্যার বিষয়ে ওই কর্মকর্তা বলেন, ‘মোট তিন হাজার শূন্যপদ রয়েছে। সবই চিকিৎসক। তার মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে দুই হাজার ৭০০ জন। আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।’

পিএসসি সূত্র জানায়, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ (বহুনির্বাচনি পদ্ধতিতে ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। তাতে যারা উত্তীর্ণ হবেন, তাদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা দিতে হবে।

কোনো বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা থাকবে না। ফলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে এবং নিয়োগের সুপারিশ করবে পিএসসি।

এদিকে, বিশেষ বিসিএসের জন্য বিধিমালা সংশোধন করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে দুই ঘণ্টা। ২০০ নম্বরের মধ্যে বাংলায় ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বরের প্রশ্ন থাকবে।

বাকি ১০০ নম্বর থাকবে সংশ্লিষ্ট ক্যাডার ও পদের সঙ্গে প্রাসঙ্গিক বিষয় থেকে। চিকিৎসক নিয়োগে এক্ষেত্রে মেডিকেল সায়েন্সের বিষয়ে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি এমসিকিউর জন্য এক নম্বর থাকবে। আর প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা- ৪ আসনের জামায়ত সাংসদ গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে পারিবারিক কবরস্থানে দাফন

Spread the love রঘুনাথ খাঁ: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com