Breaking News

তালায় বাল্যবিবাহের দায়ে যুবকের ৪০ দিনের কারাদন্ড 

Spread the love
জহর হাসান সাগর:
সাতক্ষীরায় তালায় বাল্যবিবাহ করার অভিযোগে কিশোরীর স্বামীকে ৪০ দিনের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল এ জরিমানা করেন। দন্ডপ্রাপ্ত উক্ত যুবকের নাম আবু নাহিদ রচি। তিনি  খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রানাই গ্রামের রহমত খানের পুত্র। এ সময় নোটারী পাবলিকের মাধ্যমে বয়স কমিয়ে করা উক্ত  বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জালালপুর ইউনিয়নের নেহালপুর গ্রামের এক কিশোরীর বাল্যবিবাহের খবর পান তারা। বৃহস্পতিবার সকালে কনের বর আবু নাহিদ রচি ঐ কিশোরীকে নিয়ে শ্বশুরবাড়ি আসলে একটি টীম সেখানে গিয়ে হাজির হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাদেরক হাজির করা হয়। এক পর্যায়ে বাল্যবিবাহ করার দায়ে ঐ কিশোরীর স্বামীকে ৪০ দিনের কারাদন্ড ও এক হাজার টাকা  জরিমানা করে ভ্রাম্যমান আদালত।ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম উদ্ধার, পরে ধ্বংস

Spread the love  নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com