Breaking News

জীবনের নিরাপত্তা ও ভোগদখলীয় ভিটাবাড়ী ফিরে পাওয়ার দাবীতে সংবাদ সম্মেলন

Spread the love

মোঃ আলফাত হোসেনঃসাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের দক্ষিণ পাখিমারা এলাকার মরহুম আলী গাজীর পুত্র মোঃ আব্দুল্লাহ আল মামুন উপজেলা রিপোর্টার্স ক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন,পদ্মপুকুর মৌজার জে এল ১১৯ এস এ খতিয়ান ১৫২ ও ২৮৩ হাল ডিপি ১২৬৩ ও ৭৫৯ নং খতিয়ান ভুক্ত ১ একর ৫৪ শতক ( ক্রয় ও এওয়াজ সূত্রে প্রাপ্ত) জমিরে মধ্যে ৬৫ শতক জমি প্রকাশ্যে সম্প্রতি একই এলাকার দাউদ আলীর পুত্র আব্দুল হান্নান, আঃ মান্নান দিং ও ওয়াজেদ আলী গাজীর পুত্র বেলাল হোসেন,সোলাইমান, হেলাল হোসেন সহ তছির গাজীর পুত্র ইসহাক গাজী,এলেম গাজীর পুত্র মকবুল হোসেন সহ আরো অনেকেই দলবদ্ধ ভাবে আমার দীর্ঘ ৪০/৫০ বছরের ভোগদখলীয় ভিটাবাড়ী তারা প্রকাশ্যে দখল করে নিয়েছে। বর্তমানে আমার জীবনের নিরাপত্তা না থাকায় ঘরবাড়ী ছেড়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। ইতিমধ্যে বিষয়টি নিয়ে আমি সিভিল আদালতে ০৫/২৫ নং মামলা দায়ের করেছি। স্থানীয় চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম বিষয়টি নিয়ে মিমাংসার চেষ্টা করলেও কোন লাভ হয়নি। আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছী। আমি দ্রুত দখলদার বাহিনীর কবল থেকে আমার দীর্ঘদিনের ভোগদখলকৃত ভিটাবাড়ী ফিরে পেতে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন।

About dainiksatkhira24

Check Also

শ্যামনগরে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ঘের মালিককে ১ হাজার টাকা জরিমানা

Spread the loveরঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রির দায়ে এক ঘের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com