Breaking News

খাজরায় জামায়াত নেতার বাড়িতে লক্ষাধিক টাকার মালামাল চুরি

Spread the love

জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সেক্রেটারির বাড়িতে দুঃশাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ আনুমানিক ১লক্ষ ৩৩ হাজার ৬ শত টাকার মালামাল নিয়ে গেছে। এব্যাপারে থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, খাজারা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি ও চেউটিয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে আবু সাদেক গত ১৫ আগস্ট সকালে ঘরের দরজায় তালা দিয়ে স্বপরিবারে ডাক্তার দেখানোর জন্য খুলনায় যান। ২৩ আগস্ট সকালে বাড়ী ফিরে ঘরের তালা খুলে ভিতরে ঢুকে দেখেন জিনিসপত্র ছড়ানো এবং দক্ষিণ পাশের দেওয়ালের ইট খোলা। তখন বুঝতে পারে তার ঘরে চুরি হয়েছে। চোরেরা কাঠের শোকেচের ড্রয়ার খুলে ড্রয়ারে থাকা আনুমানিক ৮ আনা ওজনের তিনটি স্বর্ণের আংটি, ৪ আনা ওজনের এক জোড়া স্বর্ণের দুল, ২ হাজার টাকা মূল্যের ১টি স্বর্ণের নাকফুল এবং ১০ হাজার টাকা মূল্যের একটি সোলারের ব্যাটারী এবং কাপড়ের ভাজে থাকা ১হাজার ৬ শত টাকা নিয়ে গেছে।

আশাশুনি থানান অফিসার ইনচার্জ সামসুল আরেফিন জানান, চুরির ব্যাপারে অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

About dainiksatkhira24

Check Also

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময়

Spread the loveজি এম মুজিবুর রহমান: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফারুকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com