
কামরুল হাসান: কলারোয়ার বিশিষ্ট হোমিও চিকিৎসক প্রয়াত শেখ ইমান আলির সহধর্মিণী প্রয়াত রোকেয়া খাতুনের ৭ম মৃত্যুবার্ষিকী ১৪ মার্চ, শুক্রবার। তিনি দৈনিক পত্রদূতের কলারোয়া প্রতিনিধি ও কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুর মাতা। মরহুমার জ্যেষ্ঠ পুত্র শেখ ফারুক আহমেদ পৌরসভার সাবেক কাউন্সিলর ও মেজো পুত্র শেখ বেনজীর আহমেদ বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত। ২০১৮ সালের ১৪ মার্চ কলারোয়া হাসপাতাল সড়কের নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর গ্রামের বাড়ি উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাটুলি গ্রামে। ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমার পুত্র-কন্যারা সকলের কাছে দোয়া কামনা করেছেন।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
