
কামরুল হাসান: কলারোয়ায় বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে কৃতি স্কাউট সম্মাননা ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি ইউনুস আলী (এল,টি) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক ও কলারোয়া বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের পৃষ্ঠপোষক ড. খান মোঃ মীজানুল ইসলাম সেলিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, সহকারী অধ্যাপক জয়গুন নাহার, প্রভাষক বি.এম. ফিরোজ, শিক্ষক মোঃ আসাদুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথি খান মীজানুল ইসলাম বলেন, আধুনিক নেতৃত্ব তৈরিতে আস্থার জায়গা তৈরি করে স্কাউট। স্কাউট আধুনিক মনা, দেশ ও জাতি গঠনে নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখে সেই কাজটি করে যাচ্ছে কলারোয়া বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপ। সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানের প্রথম সেশনে স্কাউটে বিভিন্ন পর্যায়ে সাফল্য অর্জন করায় কৃতি স্কাউট সম্মাননা প্রদান করা হয় এবং দ্বিতীয় সেশনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় স্কাউট সদস্যবৃন্দ মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন, বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মিজানুর রহমান ও উৎস কুমার।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
