Breaking News

আর্জেন্টাইন গায়িকার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা ইয়ামালের

Spread the love

স্পোর্টস ডেস্ক:
সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের। চোট, ছন্দহীনতা কিংবা ব্যক্তিগত জীবন সবখানেই হোঁচট খাচ্ছেন ১৮ বছর বয়সী এই তারকা ফুটবলার। মাত্র তিন মাসের মাথায় আর্জেন্টাইন গায়িকা নিকো নিকোলের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে গেছে ইয়ামালের।

স্পেনের বিনোদন সাংবাদিক জাভি হোয়োসকে নিজেই বিষয়টি জানিয়েছেন এই বার্সা তারকা। সাংবাদিক জাভি হোয়োস বলেন, ‘নিকি নিকোলের সঙ্গে প্রেম ভাঙার কথা লামিনে ইয়ামাল আমাকে জানিয়েছেন। বিষয়টি সাম্প্রতিক কিছু নয়। এমনকি সম্পর্কে প্রতারণা বা অবিশ্বাস জন্মানোর মতো কোনো বিষয়ও সত্য নয়।’

সম্পতি ইতালির মিলানের একটি পার্টিতে দেখা যায় ইয়ামালকে। সেখানে ইতালীয়ান সামাজিক মাধ্যম ইনফ্লুয়েন্সার আনা জেগনোসোর সঙ্গে ছিলেন এই স্প্যানিশ ফুটবলার। গুঞ্জন উঠেছে নতুন প্রেমের সম্পর্কের কারণে নিকোলের সঙ্গে সম্পর্ক ইতি টেনেছেন ইয়ামাল।

তবে নতুন প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়ে ইয়ামাল সংবাদমাধ্যম ‘আরটিভিই’র এক অনুষ্ঠানে জাভি হোয়োসকে বলেছেন, ‘আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, কোনো প্রতারণার সংশ্লিষ্টতাও নেই এর সঙ্গে। আমরা স্বাভাবিকভাবেই বিচ্ছেদের পথ বেছে নিয়েছি। আমাদের সম্পর্ককে কেন্দ্র করে সাম্প্রতিক ছড়ানো তথ্য সঠিক নয়। আমি বিশ্বাস ভঙ্গের মতো কিছু করিনি অথবা অন্য কারও সঙ্গেও সম্পর্কে নেই।’

বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি নিকি নিকোল। তবে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইয়ামালের সঙ্গে থাকা ছবি সরিয়ে দিয়েছেন। অন্যদিকে, স্প্যানিশ ফরোয়ার্ড ইনস্টাগ্রামে দুটি স্টোরি দিয়েছেন, যেখানে নিজের বিষণ্ণ একটি ছবি এবং আরেকটি ছবিতে তাকে হাসিখুশি দেখা যায়।

About dainiksatkhira24

Check Also

ফুটবলকে বিদায় জানালেন গোলরক্ষক গর্ডন

Spread the loveডেস্ক রিপোর্ট: দীর্ঘ ২৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com