Breaking News

স্মার্ট মেডিকেল সেন্টারে গ্রাম ডাক্তার প্রশিক্ষণ কর্মশালা

Spread the love

আব্দুল্লাহ আল মামুন: স্মার্ট মেডিকেল সেন্টার এ বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা পৌর শাখা আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা ও নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২টায় স্মার্ট মেডিকেল সেন্টার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা পৌর শাখার সভাপতি গ্রাম ডাঃ অনির্বাণ সরকার। প্রশিক্ষণ কর্মশালায় আল্ট্রাসাউন্ড এর বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের ডাঃ প্রোমা ঘোষ। সভায় উপস্থিত ছিলেন স্মার্ট মেডিকেল সেন্টার এর প্রশাসনিক কর্মকর্তা প্রাভাষক আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আব্দুল গাফফার, সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি গ্রাম ডাঃ অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ এম এ হাসান, পৌর সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ রুহুল আমিনসহ বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা পৌর শাখার নেতৃবৃন্দ।পরে সমিতির সদস্য গ্রাম ডাঃ মাহমুদা খাতুন এবং গ্রাম ডাঃ সুবীর কুমার বসু (মানতু) এর মুত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com