Breaking News

সিনেমায় নাম লেখালেন সোনাক্ষী

Spread the love

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবার দক্ষিণী সিনেমায় নাম লেখালেন। প্রথম তেলুগু সিনেমা ‘জাটধারা’র শুটিং ইতোমধ্যে শেষ করেছেন তিনি। যা কিছু প্রথম তাই বিরল- এমনটিই জানালেন সোনাক্ষী।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘জাটধারা’তে ‘ধনপিশাচিনী’ নামের এক ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে সোনাক্ষীকে। সম্প্রতি ছবিটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন অভিনেত্রী। এই চরিত্রে তাকে কাস্ট করার জন্য তিনি পরিচালক ও নির্মাতাদের ধন্যবাদ জানান।

সোনাক্ষী বলেন, ‘আমি এর আগে যে সমস্ত চরিত্রে অভিনয় করেছি, এটি তার মধ্যে সবচেয়ে আলাদা। একজন অভিনেতার সফলতা হলো বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করা। কঠিন ভূমিকায় নিজেকে মেলে ধরা। এই সুযোগটা পেয়ে আমি সত্যিই ভীষণ গ্রেটফুল।’এই চরিত্র নিয়ে সোনাক্ষীর প্রত্যাশা আকাশছোঁয়া। তার কথায়, ‘আমি আমার অভিনয় সত্ত্বার আরও একটি নতুন দিক খুঁজে পাব। পর্দায় এমন একটি চরিত্রে আমাকে দেখে দর্শক কী প্রতিক্রিয়া দেন, সেটা দেখার অপেক্ষায় আছি।’ স্ত্রীর ক্যারিয়ারের এই নতুন বাঁক নিয়ে খুশি জাহির ইকবালও। সোনাক্ষীর স্বামী জাহির বলেন, ‘অভিনেত্রী হিসেবে সোনাক্ষীর তুলনা নেই। সে দারুণ অভিনয় করে। এই ছবিতেও নিজের সেরাটা দিয়েছে বলে আমি আশা করছি।’

 

About dainiksatkhira24

Check Also

পূজার বিবাহিত পুরুষের প্রেমে পড়ার রেকর্ড নাই: নিশো

Spread the loveবিনোদন ডেস্ক: বড় পর্দায় আফরান নিশোর উত্থান যেন এখন তুঙ্গে। ‘সুড়ঙ্গ’ দিয়ে যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com