সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

Spread the love

নিজস্ব  প্রতিনিধি : সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বি.এস.এফ।শনিবার সকালে সাতক্ষীরার কুশখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এসব বাংলাদেশীদের হস্তান্তর করে বিএসএফ। এসময় ভারতীয় আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার এবং বাংলাদেশের কুশখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার হাছিবুর রহমান উপস্থিত ছিলেন। হস্তান্তরকৃত বাংলাদেশীরা হলেন, ঢাকার কামরাগিংর চর থানার মাদ্রাসা গলির বাবু মিয়ার কন্যা মারিয়া আক্তার, সেলিম মিয়ার কন্যা নুসরাত জাহান, সাতক্ষীরার পাটকেলঘাটার নগরঘাটা গ্রামের বিমল কৃষ্ণ মন্ডলের কন্যা রাণী মন্ডল, দেবাশীষ মন্ডলের কন্যা রিয়া মন্ডল,খুলনার কয়ারা উপজেলা নাকসা গ্রামের মৃত আমির গাজীর কন্যা নাছিমা বিবি, রেজাউল সরদারের কন্যা সুমাইয়া খাতুন, মিস রোকাইয়া, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বরাব গ্রামের রহমত আলীর কন্যা সাথী আক্তার, সাতক্ষীরার কালিগঞ্জের পাইগাজী গ্রামের নুর ইসলামের পুত্র জাকির হোসেন, নলতার নুর আলী গাজীর পুত্র এনছাফুল ইসলাম, খুলনার বি ব্লক গ্রিন ল্যান্ড গ্রামের জয়নাল আবেদীনের কন্যা তাসলিমা বেগম, আব্দুর রবের কন্যা ইয়াসমিন, গোপালগঞ্জের তালতালা গ্রামের হারাধনের পুত্র মনিতোষ রায় এবং মিরপুর সেকশন গ্রামের সিরাজের পুত্র নজরুল ইসলাম।

সাতক্ষীরা ৩৩বিজিবি’র মিডিয়া কর্মকর্তা মিলন হোসেন জানান,হস্তান্তরকৃত ১৪ জন বাংলাদেশের বিভিন্ন জেলার নাগরিক। তারা অবৈধভাবে ভারতে ছিলো। বিএসএফ তাদের আটক করে। পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করে আটককৃতরা বাংলাদেশী নাগরিক হওয়ায় আন্তজার্তিক আইন মেনে আমাদের কাছে হস্তান্তর করেছে।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ১৪ বাংলাদেশীকে গ্রহণ করে বিজিবি থানায় জমা দিয়েছে। তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে ।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com