সাতক্ষীরা সীমান্তে ১৯ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

Spread the love

প্রেসবিজ্ঞপ্তি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৯ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার (৭ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির টহল ও বিশেষ আভিযানিক দল পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করে। তলুইগাছা সীমান্তের চারাবাড়ি এলাকা থেকে ৩ লাখ টাকা, কাকডাঙ্গার কেড়াগাছি এলাকা থেকে ৭ লাখ ৩৮ হাজার টাকা, মাদরার উত্তর ভাদিয়ালি এলাকা থেকে ৬ লাখ ৯০ হাজার টাকা এবং হিজলদী এলাকা থেকে ২ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মালামাল যথাযথ আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com