সাতক্ষীরা সীমান্তে নারী উদ্ধার, দুই পাচারকারী আটক

Spread the love
নিজস্ব  প্রতিনিধিঃ   সাতক্ষীরার তলুইগাছা  সীমান্ত থেকে  ভারতে পাচারের সময় এক সেতু আক্তার নামে  বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে বিজিবি  । এ সময় মানবপাচারের সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা হলেন, কুলিয়াডাঙ্গা গ্রামের মো. আবুল কালাম (৭৪) এবং তাঁর ছেলে মো. ইমরান হোসেন (২৩)।উদ্ধার হওয়া সেতু আক্তার নড়াইল জেলার লোহাগড়া থানার দাশেরডাঙ্গা গ্রামের জিয়া শেখের মেয়ে। শনিবার (২৫অক্টোবর)  সকালে  সাতক্ষীরার তলুইগাছা বিওপির সদস্যরা সীমান্তবর্তী কুলিয়াডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করে। সন্ধ্যায় বিজিবি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজিবি জানায়, তলুই গাছা সীমান্তের  কুলিয়াডাঙ্গা এলাকা দিয়ে এক বাংলাদেশি নারীকে ভারতে পাচারের প্রস্তুতি চলছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয় । এসময় সেখান থেকে  সেতু আক্তার (২৩) নামে এক নারীকে কে উদ্ধার করা হয়। একই সাথে  মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুলিয়াডাঙ্গা গ্রামের মো. আবুল কালাম (৭৪) এবং তাঁর ছেলে মো. ইমরান হোসেন (২৩)-কে আটক করে বিজিবি।
 সাতক্ষীরা -৩৩ব্যাটালিয়নের  অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক,  বলেন, ধৃত ব্যক্তিরা মানবপাচার চক্রের  সদস্য। তাঁরা আরও অন্তত ১৫ জন সহযোগীর সহায়তায় সেতু আক্তারকে ভারতে পাচারের চেষ্টা করছিলেন। বিজিবির কঠোর নজরদারির কারণে তারা ব্যর্থ হয় এবং পরে নারীটিকে বাড়িতে এনে রাখে।
তিনি আরো বলেন,  আটক দুজনের  বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায়  মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া নারীকে আইনি প্রক্রিয়া শেষে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com