Breaking News

তালায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা

Spread the love

ফারুক সাগর: তালায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচির অংশ হিসেবে নানা আয়োজনের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদ চত্বরে জমে ওঠে কলাগাছে ওঠার প্রতিযোগিতা। পরে উপজেলা পরিষদের পুকুরে আয়োজিত হয় হাঁস ধরা ও সাঁতার প্রতিযোগিতা। তিনটি খেলাই আলাদা তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন, তালা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ছায়াবীথি সংগঠনের সভাপতি সাইদুর রহমান সাইদ প্রমুখ। এসময় খেলা দেখতে বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত হয়ে উৎসাহ দেন অংশগ্রহণকারীদের।

About dainiksatkhira24

Check Also

তালায় মহিলা রোকন ও মেম্বার শাহিদার কান্ড: বীমার নামে ২৫ লক্ষ টাকার আত্নসাৎ প্রতিবাদে মানববন্ধন

Spread the love জহর হাসান সাগর: তালা সদর ইউনিয়নের সংরক্ষিত (৪,৫,৬) নং ওয়ার্ডের সদস্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com