সাতক্ষীরা সীমান্তে গাঁজা-ঔষধসহ ৯ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযানে গাঁজা, ভারতীয় ঔষধ, শাড়ি ও মোবাইল ফোনের যন্ত্রাংশসহ প্রায় ৯ লাখ ১৯ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২২ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীন কাকডাঙ্গা, মাদরা, তলুইগাছা ও হিজলদী বিওপির টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়। এসব অভিযানে বিভিন্ন স্থান থেকে ভারতীয় পণ্য জব্দ করা হয়।

কাকডাঙ্গা বিওপির দুটি অভিযানে সাতক্ষীরা সদর উপজেলার গেরাখালি ও কেরাগাছি এলাকা থেকে প্রায় ৭ লাখ ৫২ হাজার টাকার ঔষধ ও শাড়ি জব্দ করা হয়। মাদরা বিওপির অভিযানে কলারোয়ার উত্তর ভাদিয়ালী এলাকা থেকে ৩২ হাজার টাকার মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

এ ছাড়া তলুইগাছা বিওপির অভিযানে ভবানীপুর ও মজুমদারের খাল এলাকা থেকে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ প্রায় ৬৫ হাজার টাকার শাড়ি জব্দ করা হয়। অন্যদিকে হিজলদী বিওপির অভিযানে গোবরা পোতা এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়েছে।

বিজিবি বলছে, শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ধরনের চোরাচালান দেশীয় শিল্পের জন্য ক্ষতিকর এবং রাষ্ট্রকে রাজস্ব থেকে বঞ্চিত করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com