সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কৃষিই সমৃদ্ধি, বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ শে জুন) বেলা সাড়ে ১২ টায় সাতক্ষীরা সদর উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সাতক্ষীরার আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের ( উফশী জাত) বীজ ও সার, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিনামূল্যে চারা, খুঁটি ও জৈব সার, লেবু উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চারা ও জৈব সার এবং গ্রীষ্মকালীন উফশী ও হাইব্রিড-শাকসবজি (কলমি শাক, লাউ, চাল কুমড়া, পুঁইশাক, বেগুন, শসা, মিষ্টি কুমড়া) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু সাঈদ শুভ্র ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত। এসময় সাতক্ষীরা সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন ও সাতক্ষীরা পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কৃষকদের মাঝে ৬ হাজার নারিকেলের চারা, জৈব সার ও খুঁটি বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com