
প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আট লক্ষ সাইত্রিশ হজার পাঁচশত টাকার ১৫ বোতল ভারতীয় পানস মদসহ চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি । বুধবার দিনভর জেলার বৈকারী, কূশখালী, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা, হিজলদী এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা-৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক । তিনি জানান,
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৭/৪১ এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন বৈকারীপাড়া নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১২/৩ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্বশানঘাট নামক স্থান হতে ২২,৫০০/-টাকা মূল্যের ভারতীয় পানস মদ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৪,৫ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেড়াখালি ও আমতলা নামক স্থান হতে ৩,২৫,০০০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঔষধ আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ওয়ারী নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ১০ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন মাঠপাড়া আম বাগান নামক স্থান হতে ১,৪০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়। এছাড়াও, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৫/২ এর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ফকির পাড়া তাল সারি নামক স্থান হতে ১,৪০,০০০/ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয় ।
তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য আট লক্ষ সাইত্রিশ হাজার পাঁচশত টাকা। মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক করে।উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
