Breaking News

সাতক্ষীরা রসুলপুর ও কাটিয়ায় দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় পৃথক দুটি ঘটনায় দুইজনের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বুধবার (১৮ মার্চ) সকালে সদর উপজেলার রসুলপুর ও শহরের কাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার রসুলপুরের কদমতলা এলাকার মৃত সামসুদ্দীন মোল্যার ছেলে আব্দুর রাজ্জাক (৫৫) গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকালে বাড়ির গেটের পাশে গ্রিলের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ
দেখতে পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ফাল্গুনি বস্তালয়ের সত্ত্বাধিকারী আশরাফুজ্জামান জানান, আব্দুর রাজ্জাক প্রায় ২৫ বছর ধরে তাদের বাড়িতে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করতেন।

অন্যদিকে, শহরের কাটিয়া এলাকার কর্মকারপাড়ায় তপন কুমার দত্তের ছেলে সজীব দত্ত (২৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের দাবি, শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত হতাশা থেকে তিনি এ সিদ্ধান্ত নিতে পারেন। জানা গেছে, সজীব দত্ত সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা শেষ করে বাড়িতে আসেন।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মহাসিন আলী জানান, সকালে সজীব দত্তের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা থানায় খবর দেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, “দুটি ঘটনাই পৃথক। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।” তিনি আরও জানান, এ ঘটনায় দুটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com