Breaking News

ঘুষের বিনিময়ে গাঁজার চালান ছাড়, দুই পুলিশ সদস্য বরখাস্ত

Spread the love

নিউজ ডেস্ক:
ঘুষ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশের দুই সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতেই তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ আহসান এবং কনস্টেবল আবু কাউছার।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি ভোরে নবীনগর–সলিমগঞ্জ সড়কের কানাবাড়ি মোড়ে টহলরত অবস্থায় একটি পিকআপ ভ্যান আটক করেন এসআই জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছার। অভিযোগ রয়েছে, ওই পিকআপে বিপুল পরিমাণ গাঁজা থাকলেও মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে চালানটি জব্দ না করে ছেড়ে দেওয়া হয়।

ঘটনাটি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি জেলার পুলিশ সুপারের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনার তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দিতে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘এসপি স্যারের নির্দেশে ঘটনার তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। শুক্রবার এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার পরই অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে রাতেই সাময়িক বরখাস্ত করা হয়।’

এ বিষয়ে অভিযুক্ত এসআই জাহিদ আহসানের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম উদ্ধার, পরে ধ্বংস

Spread the love  নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com