সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে নজরুল ইসলাম খান ও মতিউর রহমান ফারাজীর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

Spread the love

নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান উপদেষ্টা শ্রমিকদের প্রাণপুরুষ নজরুল ইসলাম খান ও শ্রমিক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শ্রমিক নেতা মতিউর রহমান ফারাজীর আশু সুস্থতা কামনায় সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর ) সন্ধ্যায় শহরের কামালনগরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. মিয়ারাজ আলীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি শেখ মিলন হোসেন, মো. ইব্রাহিম খলিল টুটুল, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান,
যুব বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন সেজি,সদস্য আমিনুর মোল্লা, ভি আই পি শ্রমিক দলের সভাপতি মো. শাহজাহান,সিনিয়র সহ সভাপতি মো. আলতাফ হোসেন, সহ-সভাপতি আব্দুর রউফ,কোষাধক্ষ রফিকুল ইসলাম, ইমারত শ্রমিক দলের সভাপতি তফুর আলী, নারকেলতলা শ্রমিক দলের সভাপতি শেখ শাহ জাহান আলী, সাতক্ষীরা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আবিয়ার হোসেন,দপ্তর সম্পাদক হাসান আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল মান্নানসহ জেলা, উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান উপদেষ্টা শ্রমিকদের প্রাণপুরুষ নজরুল ইসলাম খান ও শ্রমিক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান ফারাজীর আশু সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুক্তার হোসেন ।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com