সাতক্ষীরা এক আসন থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতার মনোনয়ন দাখিল

Spread the love

স্টাফ রিপোর্টার:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক জেলা নেতা।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমাদানকারী ওই প্রার্থী হলেন নিষিদ্ধ ঘোষিত সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এবং সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম মুজিবর রহমান।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়ন দাখিলক করা হয়েছে।  উল্লেখ্য, তিনি পূর্বে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও দলটি বর্তমানে নিষিদ্ধ ঘোষিত অবস্থায় রয়েছে।

সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার মিজ আফরোজা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রার্থী নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com