Breaking News

সাতক্ষীরার চার আসনে ২৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Spread the love

নিজস্ব  প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বিকাল ৫টা পর্যন্ত সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার চারটি আসনে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও এর মধ্যে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বাকি ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
সাতক্ষীরা–১ আসন
এ আসন থেকে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন—
বাংলাদেশ কংগ্রেসের মো. ইয়ারুল ইসলাম,
জামায়াতে ইসলামীর মো. ইজ্জত উল্লাহ,
জাতীয় পার্টির জিয়াউর রহমান,
বিএনপির হাবিবুল ইসলাম হাবিব,
ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. রেজাউল করিম এবং
স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবর রহমান।
সাতক্ষীরা–২ আসন
এ আসন থেকে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন—
জামায়াতে ইসলামীর মুহাম্মাদ আব্দুল খালেক,
বিএনপির মো. আব্দুর রউফ,
জাতীয় পার্টির মো. আশরাফুজ্জামান ও শেখ মাতলুব হোসেন লিয়ন,
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জিএম সালাউদ্দিন,
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)–এর মো. ইদ্রিস আলী,
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি রবীউল ইসলাম এবং
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) শফিকুল ইসলাম শাহেদ।
সাতক্ষীরা–৩ আসন
এ আসন থেকে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন—
জামায়াতে ইসলামীর হাফেজ মুহা. রবিউল বাশার,
জাতীয় পার্টির আলিপ হোসেন,
বিএনপির কাজী আলাউদ্দীন,
স্বতন্ত্র প্রার্থী এম এ আসাফউদ্দৌলা খান,
মো. শহিদুল আলম,
আসলাম আল মেহেদী,
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) রুবেল হোসেন এবং
ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওয়েজ কুরনী।
সাতক্ষীরা–৪ আসন
এ আসন থেকে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন—
জামায়াতে ইসলামীর জিএম নজরুল ইসলাম,
জাতীয় পার্টির মো. আব্দুর রশীদ ও হুসেইন মুহাম্মদ মায়াজ,
বিএনপির মো. মনিরুজ্জামান,
গণ অধিকার পরিষদের (জিওপি) এইচ এম গোলাম রেজা,
ইসলামী আন্দোলন বাংলাদেশের এস এম মোস্তফা আল মামুন এবং
স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল ওয়াহেদ।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার জানান,
“মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বিকাল ৫টা পর্যন্ত আমরা মনোনয়নপত্র গ্রহণ করেছি। এ পর্যন্ত মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। আগামী ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে এবং পরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।”
মনোনয়নপত্র জমাদান ঘিরে জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয় এলাকায় প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে ছিল উৎসবমুখর পরিবেশ।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com