সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর উন্মোচন

Spread the love

ফিরোজ হোসেন : সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর এলাকায় দ্বীনি শিক্ষা বিস্তার ও শিশুদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে ‘মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও সাইনবোর্ড উন্মোচন করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতিতে মাদ্রাসাটির প্রস্তাবিত স্থানে উক্ত ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন করেন জাতীয়তাবাদী ওলামা দল সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান আজাদীসহ অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল সাতক্ষীরার সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক কারী ফরিদ হোসেন, সাতক্ষীরা পৌর ওলামা দলের সভাপতি কামরুজ্জামান কামু, সাতক্ষীরা পৌর বিএনপিনেতা একরামুল হোসেন মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাওলানা আনিসুর রহমান আজাদী, জানান, রসুলপুর ও পার্শ্ববর্তী এলাকার কোমলমতি শিশুদের মধ্যে দ্বীনি শিক্ষা বিস্তারের পাশাপাশি এতিম ও দুস্থ শিক্ষার্থীদের বিনামূল্যে থাকা ও পড়াশোনার সুযোগ নিশ্চিত করার জন্য আমার নিজস্ব জায়গায় এ প্রতিষ্ঠান নির্মানের অন্যতম লক্ষ্য।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com