সাতক্ষীরায় বিজিবির অভিযানে ছয় লক্ষ টাকার মালামাল জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শুক্রবার রাতে ্ও শনিবার সকালে ভোমরা, গাজীপুর তলুইগাছা, ঘোনা, কালিয়ানী, কুশখালী, কাকডাঙ্গা, ও সুলতানপুর ‍ এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয় ।শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক। তিনি জানান,
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা থেকে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি গাজিপুর থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,ঘোনা থেকে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,কালিয়ানী থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ,কুশখালী থেকে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ,তলূইগাছা থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ,কাকডাঙ্গা থেকে ৪৫,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি,সূলতানপুর থেকে ১,০৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয় । তিনি আরো জানান, আটকৃত মালামালের মূল্য পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com