সাতক্ষীরায় গাঁজা সহ গ্রেপ্তার -১

Spread the love

রঘুনাথ খাঁঃ গোপন সংবাদের ভিত্তিতে ২৮০ গ্রাম গাজাসহ আনেয়ারুল ইসলাম বাসার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা শহরের পিটিআই মাঠের পাশে একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আনোয়ারুল ইসলাম সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার শুকুর আলীর ছেলে ও পিটিআই মাঠ সংলগ্ন আবুল খন্দকারের বাড়ির ভাড়াটিয়া।
সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক জসীমউদ্দিন জানান, পিটিআই মাঠ সংলগ্ন আবুল খন্দকারের বাড়ির ভাড়াটিয়া আনোয়ারুল ইসলাম বসির নাম এক ব্যক্তি বিক্রয়ের জন্য গাজা মজুত করেছে মর্মে তিনি খবর পান। তারই ভিত্তিতে শুক্রবার দুপুর আড়াইটার দিকে তার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন।এ সময় তার বসতঘরের টেবিলের ড্রয়ার থেকে একটি পলিথিনে মোড়া ২৮০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় মাদক ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম বসিরকে। পরে তাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।
এদিকে গ্রেপ্তারকৃত আনোয়ারুল ইসলাম বসির সাংবাদিকদের জানান,বাসার পাশে তার একটি দোকান রয়েছে। বাড়িওয়ালা অন্যত্র থাকেন। ওই বাড়িতে আরো কয়েকজন ভাড়া থাকেন। আজ দুপুর ১২ টার দিকে বাড়ির মূল ফটকের কোলাবসিগ্যাল গেট খোলার পরে একটি কমন শৌচাগারের পাশে পরিত্যক্ত রান্নাঘরের মধ্যে শুকনো পাতাভর্তি বস্তার ভিতর থেকে কিছু পরিমাণ গাজা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান জানান,এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাতক্ষীরা শাখার উপপরিদর্শক জসীমউদ্দিন বাদি হয়ে আনোয়ারুল ইসলাম বসিরের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শুক্রবার বিকেলে থানায় একটি মামলা দায়ের করেছেন। শনিবার আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com