Breaking News

ঈদ পুনর্মিলনী উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা

Spread the love

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরায় প্রাক্তন ও বর্তমান ক্যাডেটদের ঈদ পুনর্মিলনী-২০২৬ ও পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে) সকাল ৯টায় শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারের লেকভিউতে বাংলাদেশ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা ইউনিটের আয়োজনে এক্স ক্যাডেট সার্জেন্ট ও সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, প্রফেসর ডঃ মোঃ শাহিনুর রহমান, সুন্দরবন রেজিমেন্ট খুলনা ২১ ব্যাটেলিয়ন কমান্ডার মেজর মোঃ ইছাহক আলী, সাতক্ষীরা সরকারি কলেজ বিএনসিসির প্লাটুন কমান্ডার সে: লে: মো. ছানোয়ার হোসেন, তুফান কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শেখ তানজিম কালাম তমাল প্রমূখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এক্স ক্যাডেট আন্ডার অফিসার মুসাব্বির শামীম চৌধুরী, এক্স ক্যাডেট সার্জেন্ট নাসিমুল হাসান চৌধুরী ও এক্স ক্যাডেট এসোসিয়েশনের সদস্য সচিব মোকলেছুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে ক্যাডেটদের রিইউনিয়ন-২০২৬ উপলক্ষে কেক কাটা, সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।আলোচনা সভার শুরুতে প্রয়াত এক্স ক্যাডেটদের স্মরণে তাদের রুহের মাগফিরাত কামনা ও শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় জেলার ইউটিসি, ইউ ও টি সি এবং বিএনসিসি এর সকল এক্স ক্যাডেটবৃন্দ এবং সংগঠনের সকল সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন এক্স ক্যাডেট মোঃ সাদিকুল বাশার ।

About dainiksatkhira24

Check Also

বর্ণাঢ্য আয়োজনে হিসাববিজ্ঞান বিভাগের ১ম ইউনিয়ন উৎযাপন

Spread the loveডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি কলেজ, হিসাববিজ্ঞান বিভাগের ১ম রিইউনিয়ন বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com