Breaking News

সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Spread the love

মাহফিজুল ইসলাম আককাজ : পবিত্র ঈদ-উল ফিতরের আনন্দ ভাগাভাগি করেনিতে সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) ২৮ রমজান সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্সে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। এসময় প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা বলেন, দুস্ত ও অসহায় মানুষের সহযোগিতা হোক আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা দুনিয়া থেকে কোন কিছু পাওয়ার জন্য মানবিক কাজ করতে চাইনা। আমরা আজ পাঁচ শত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম পরিচালনা করলাম, আগামীতে আরো অনেক বেশী দিতে পারি এই প্রত্যাশা করি এবং যাদের সামর্থ রয়েছে এই দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।

অনুষ্ঠানে দুস্ত ও অসহায় পরিবারের মাঝে সেমাই, চিনি, লাচ্চা, নুডুস ও তৈল বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মো. আলমগীর, সুপার মো. আছগর আলী, ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আবু সাঈদ, সেক্রেটারি মোঃ মাসউদ, সহ-সভাপতি হযরত আলি, সহ-সম্পাদক আরিফুল ইসলাম রোহিত, ইমাম হুসাইন রাজ, আতিক মুজাহিদ প্রমুখ।

ঈদ উপহার বিতরণ কার্যক্রমের আওতায় সদরের লাবসা ও ঝাউডাঙ্গা ইউনিয়নে এবং পৌর সভার পলাশপোল এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com