সাতক্ষীরার আম বাজারজাত ৫মে থেকে

Spread the love

নিজস্ব প্রতিনিধিঃ
চলতি বছরের ৫থেকে বাজারে উঠবে সাতক্ষীরার আম। সাতক্ষীরা জেলার আম সংগ্রহ ও বাজারজাতকরণের ক্যালেন্ডার নির্ধারণ করেছে জেলা প্রশাসকের কার্যালয়। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় চাষী , আম ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তাদের উপস্থিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, গোবিন্দভোগ, গোপালভোগসহ দেশীয় প্রজাতির বৈশাখী আম ৫ মে, হিমসাগর ২০ মে, ল্যাংড়া ২৭ মে এবং আম্রপালি বাজারে আসবে ৫ জুন।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন , নির্দিষ্ট সময়ের আগে গাছ থেকে আম ভাঙা ও বাজারজাত করা যাবে না। যদি কেউ একাজ করতে যায় তাহলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। গাছে ধাপে ধাপে পরিপক্ব হয় গোবিন্দভোগ, গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি জাতের আম। এ বছর ৭০ মেট্রিক টন আম বিদেশে রফতানির আশা করছে কৃষি বিভাগ।

মতবিনিময় সভায় সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, সহ বিভিন্ন সরকারী কর্মকর্তা এবং আম চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com