Breaking News

সাতক্ষীরায় মাদক ,ভারতীয় শাড়ি ও ঔষধ সহ নয় লক্ষ টাকার মাল জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১ জন আসামীসহ ১০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট, ১২৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং ১৫ বোতল মদসহ প্রায় নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার দিনভর জেলার কাকডাঙ্গা, চান্দুরিয়া, ঝাউডাঙ্গা, হিজলদী, তলুইগাছা, ঘোনা, কুশখালী, কালিয়ানী, গাজীপুর ও মাদরা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ ভ্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা থেকে ১১ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ , হিজলদী থেকে ১০০ পিস ভারতীয় সিলডেনফিল ট্যাবলেট, ৬৪ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করা হয়।এছাড়া চান্দুরিয়া থেকে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল,কালিয়ানী থেকে ১৫ বোতল ভারতীয় মদ, কাকডাঙ্গা থেকে ৬৩,০০০/- টাকা মূল্যের শাড়ি,চান্দুরিয়া থেকে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,
ঝাউডাঙ্গা থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,তলুইগাছা থেকে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,ঘোনা থেকে ৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি,কুশখালী থেকে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি,গাজীপুর থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয় ।

তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য আট লক্ষ পয়তাল্লিশ হাজার পাঁচশত টাকা।উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com