সাতক্ষীরায় বিজিবি হাতে প্রায় সাড়ে সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

গাজী হাবিব: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।অদ্য ২৩ এপ্রিল ২০২৫ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ তলুইগাছা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে সাত লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল আটক করে।সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির সদস্যরা ২,৮০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা ২,১০,০০০ টাকা মূল্যের ঔষধ, কাকডাঙ্গা বিওপির সদস্যরা ৯০,০০০ টাকা মূল্যের ভারতীয় বাইসাইকেল ও শাড়ি, মাদরা বিওপির সদস্যরা ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং সুলতানপুর বিওপির সদস্যরা ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তার মোট ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।বিজিবি অধিনায়ক জানান, উদ্ধারকৃত এসব ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com