Breaking News

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের জন্য আলাদা ভবনের সুপারিশ করবেন রিজভী

Spread the love

ডেস্ক রিপোর্ট: সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের জন্য একটি পৃথক ভবন নির্মাণের লক্ষ্যে সরকারের কাছে সুপারিশ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বুধবার (১ জুলাই) রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

অনুষ্ঠানে রিজভী অভিযোগ করেন, গত দেড় দশকে শেখ হাসিনা দেশের আইনি প্রক্রিয়াকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। বিচার বিভাগ যেন পুনরায় কোনো রাজনৈতিক প্রভাবের কবলে না পড়ে, সে বিষয়ে বিচারকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘ভবিষ্যতে আইনি প্রক্রিয়া যাতে আবারও হাসিনার আদালতে পরিণত না হয়, সেটি নিশ্চিত করতে হবে।’

আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে এই বিএনপি নেতা বলেন, দেশে আইনের শাসন ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ন্যায়বিচার সুপ্রতিষ্ঠিত করার লড়াইয়ে তিনি তরুণ প্রজন্মের আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান জানান।

ফ্যাসিবাদী শাসনের সমালোচনা করে রিজভী বলেন, বিগত সরকারের আমলে প্রথিতযশা আইনজীবীরাও নির্যাতনের হাত থেকে রক্ষা পাননি। এই প্রেক্ষাপটে আইনজীবীদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের জন্য আলাদা ভবন নির্মাণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি সরকারের কাছে জোরালো সুপারিশ করার আশ্বাস দেন।

 

About dainiksatkhira24

Check Also

আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে উত্তরা থেকেই প্রতিরোধ শুরু হবে: নাহিদ

Spread the love নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com