
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় এক লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি।মঙ্গলবার দিনভর জেলার মাদরা ও কাকডাঙ্গা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা-৩৩ বিজিবি অধিনায়ক লে.কর্নেল কাজী আশিকুর রহমান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ১৩ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চান্দা নামক স্থান হতে ৩১,৫০০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। এছাড়াও, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৪ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আমতলা নামক স্থান হতে ৫২,৫০০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে বিজিবি সদস্যরা ।
তিনি আরো জানান, আটকৃত মালামালের মূল্য চুরাশি হাজার টাকা। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
