Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। গত ৫ ডিসেম্বর হতে ১১ ডিসেম্বর পর্যন্ত সাতক্ষীরার কাকডাঙ্গা, মাদরা, ভোমরা ও বাঁকাল সীমান্ত এলাকা থেকে এসব মাদকদ্রব্য আটক করা হয়। বৃহস্পতিবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ,সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান কিবজিবি অধিনায়ক লে কর্নেল কাজী আশিকুর রহমান । তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বাধীন সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানে গত ০৫ ডিসেম্বর হতে ১১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত পৃথক পৃথক বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১১৭ বোতল ভারতীয় মদ আটক করে।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে ষ্টোরে জমা করা হয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com