Breaking News

জকসু এজিএস নির্বাচনে সাতক্ষীরার মাসুদ রানার জয়

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকার সন্তান মাসুদ রানা।

মাসুদ রানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের (২০১৯–২০২০ শিক্ষাবর্ষ) একজন নিয়মিত ও মেধাবী শিক্ষার্থী। শিক্ষাজীবনের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক নানা কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। ক্যাম্পাসে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়, গণতান্ত্রিক ছাত্ররাজনীতির চর্চা এবং সহনশীল পরিবেশ গড়ে তুলতে তিনি ধারাবাহিকভাবে কাজ করে আসছেন।

ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকার অংশ হিসেবে তিনি ‘আপ বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সদস্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন। বিশেষ করে জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে থেকে তাঁর সক্রিয় অংশগ্রহণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

মাসুদ রানার এই বিজয়ে সাতক্ষীরাসহ নিজ এলাকার মানুষ আনন্দ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় তাঁর ভূমিকা আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com