
নিজস্ব প্রতিনিধি: টাক্স ফোর্স এর অভিযানে পরিবেশ আইন লঙ্ঘন করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অভিযোগে আবুল বাশার নামে এক অসাধু ব্যবসায়ীকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে । এ সময় আরো ৩০ লক্ষ টাকার জালালী কাঠ জব্দ করা হয় । কলারোয়া উপজেলার হেলাতলা নামক স্থানে টাস্ক ফোর্স এই অভিযান পরিচালনা করে । সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন , কলারোয়া উপজেলার হেলাতলা গ্রামের আবুল বাশার পরিবেশ দূষণ করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি ব্যবসায় জড়িয়ে পড়েন । গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাসের নেতৃত্বে টাস্ক কোর্সের অভিযান চালিয়ে কয়লা তৈরি কারখানার মালিক আবুল বাশার কে তিন লক্ষ টাকা জরিমানা করা হয় । এ সময় ৩০ লক্ষ টাকা মূল্যের আরো সাড়ে সাত হাজার মন জালালী কাঠ জব্দ করা হয়েছে । টাস্ক ফোর্স এর অভিযানে ভ্রাম্যমান আদালত কে বিজিবি, পুলিশ, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা সহযোগিতা করেন ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
