সাতক্ষীরায় পানিবন্দী ১০০ পরিবারের মাঝে ছাত্রশিবিরের ত্রাণ উপহার

Spread the love

মুহাম্মদ হাফিজ :সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীর বাঁধভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ উপহার প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দরা।রবিবার (৬ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে পানিবন্দি ১০০ পরিবারের হাতে ত্রাণ উপহার তুলে দেন ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।সাতক্ষীরা জেলা সভাপতি ইমামুল ইসলাম’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শাখা সভাপতি আল মামুন, সাতক্ষীরা জেলা সভাপতি ইমামুল ইসলাম , সাতক্ষীরা জেলা শিবিরের সাবেক সভাপতি মাওলানা রুহুল আমিন, খুলনা জেলা দক্ষিণ সভাপতি আবু জার গিফারীসহ জেলা ও থানা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।ত্রাণ তৎপরতার এবারের পাকেজে ১০০ পরিবারের কাছে চাল, ডাল, আলু,সয়াবিন তেল, পেঁয়াজ, লবনসহ জরুরী ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com