সাতক্ষীরায় নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Spread the love

রঘুনাথ খাঁ: সাতক্ষীরায় নারী ও শিশুর নির্যাতন বন্ধের দাবি, সমতা- নায্যতা,ন্যায় বিচার ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার আহবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা নাগরিক প্লাটফর্মের আয়োজনে ও রূপান্তরের সহযোগিতায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে জেলা নাগরিক প্লাটফর্মের ভারপ্রাপ্ত আহবায়ক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জি, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সাংবাদিক মনসুর আলী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক পরিষদের সাধারণ সম্পাদক স্বপনশীল, সংবাদকর্মী নাজমুল আলম মুন্না প্রমুখ।এ সময় বক্তারা বলেন, শিশু আসিয়া – আনিকাসহ সকল ধর্ষিত নারী ও শিশুর ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের দায়িত্ব ও রাষ্ট্রকে নিতে হবে, নারীর চলাফেরা, বাক স্বাধীনতা , পোশাকের স্বাধীনতা ও ঘরে বাইরে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা, শিশু বিবাহরোধে প্রচলিত আইনের যুগ উপযোগী সংস্কার ও বাস্তবায়ন, সকল গণপরিববনে নারীর জন্য পৃথক আসন এবং পরিবহন শ্রমিকদের পরিচয় পত্র , সকল নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের বিচার ও শাস্তি সরকার ঘোষিত ৯০ দিন সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। মানববন্ধনে গণ স্বাক্ষর করানো হয়।মানববন্ধন শেষে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর পাঠানো হয়।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com