Breaking News

সাংবাদিক মাসুদ এর অসুস্থ স্ত্রীকে দেখতে গেলেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি : দৈনিক একুশে সংবাদ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক মাসুদ আলীর অসুস্থ স্ত্রীর শারীরিক খোঁজখবর নিতে তার বাড়িতে গেলেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ। ৩১ মে (শনিবার) দুপুরে মাসুদ আলীর নিজ বাড়িতে উপস্থিত হয়ে তার অসুস্থ স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত তার আশু রোগ মুক্তি কামনা করেন সাংবাদিকবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার সম্পাদক এস এম মহিদার রহমান, সাধারণ সম্পাদক মীর আবু বকর, শাহজাহান আলী মিটন সহ সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, সাংবাদিক মাসুদ আলীর স্ত্রী নিলুফা ইয়াসমিন (৩৬) দীর্ঘদিন যাবত কিডনীজনিত রোগে আক্রান্ত। বর্তমানে সে কিডনী রোগ বিশেষজ্ঞ ডাক্তার আফজালুল বাশার এর তত্ত্বাবধানে নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। বর্তমানে কিডনীর পয়েন্ট বেড়ে যাওয়ায় ডাক্তার আফজালুল বাশার অতি দ্রুত তাকে ডায়ালাইসিস করার প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেন। সাংবাদিক মাসুদ আলী তার স্ত্রীর রোগ মুক্তি কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com