Breaking News

সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ:কলারোয়ায় বিএনপি প্রার্থী সাবেক এমপি হাবিব

Spread the love
কামরুল হাসান:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সংগ্রাম করে আসছে। জীবন মানের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট  প্রার্থনা করে তিনি বলেন, প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ধানের শীষে ভোট দিয়ে আপনার গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করুন। দেশকে উন্নয়ন ও অগ্রগতির শীর্ষে নিয়ে যান। শুক্রবার বিকেলে বামনখালি হাইস্কুল ময়দানে যুগিখালি ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি বক্তব্যে এ কথাগুলো বলেন। বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া এই ময়দানে এসেছিলেন। তাঁর স্মৃতি বিজড়িত এ ময়দানে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি বিএনপি সকল ধর্ম-বর্ণ, মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চায়। আমরা সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করতে চাই। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশ গঠনের যে স্বপ্ন, তা বাস্তবায়ন করতে ধানের শীষে আপনার মূল্যবান ভোটটি প্রার্থনা করছি। আমরা বিশ্বাস করি, জননেতা তারেক রহমানের নির্দেশিত পথে এদেশের প্রতিটি নাগরিকের স্বপ্ন পূরণ হবে। কেবলমাত্র ধানের শীষই পারে দেশবাসীর সকল আশা-আকাঙ্ক্ষার  বাস্তব রূপ দিতে। যুগিখালি ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনি জনসভায় ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব কলারোয়ার ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর ভূমিকা উল্লেখ করে বলেন, আপনারা যদি আমাদের সুযোগ দেন তাহলে কলারোয়ায় স্টেডিয়াম, বাইপাস সড়ক নির্মাণসহ সকল ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে উন্নয়ন করতে চাই। এখানকার সকল অবকাঠামোকে ঢেলে সাজাতে চাই। বেকার সমস্যার সমাধানসহ কর্ম সংস্থানের ক্ষেত্র প্রশস্ত করতে চাই। সকল নাগরিকের শান্তি ও নিরাপত্তা রক্ষায় আপনাদের পাশে থাকতে চাই। এ জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমত উল্লাহ পলাশ। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল জব্বারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, সংশ্লিষ্ট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা মোস্তফা আখলাকুর রহমান শেলী, সিরাজুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা প্রভাষক আমিনুজ্জামান, মাস্টার আব্দুল আলিম, মাস্টার আব্দুল করিম, নুরুল ইসলাম, শরিফুল ইসলাম আপেল, উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুজ্জামান পলাশ, আসিফ ইকবাল চয়ন, যুবদল নেতা রুহুল আমিন খোকন, আসাদুজ্জামান, আবু বক্কার সিদ্দিক, ডালিমসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নির্বাচনি এ জনসভায় বিপুলসংখ্যক মহিলা উপস্থিতি ছিলো লক্ষণীয়।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com